শিরোনাম

ইসলামী ব্যাংক খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ অক্টোবর ২০২৫ খুলনা জোনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। সম্মেলনে খুলনা জোনের অধীন শাখাপ্রধান, উপ-শাখার ইনচার্জবৃন্দ ও খুলনা শহরের ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর আওতায় নাটোরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *