শিরোনাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জেজিটিডিএসএল) মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় জেজিটিডিএসএল- এর গ্রাহকগণ ব্যাংকের সকল শাখা, উপশাখাসমূহে অথবা মোবাইল ভিত্তিক অ্যাপস সেলফিন ও ইন্টারনেট ব্যাংকিং ‘আই ব্যাংকিং’-এর মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি জালালাবাদ গ্যাস ফিল্ডের বোর্ড রুমে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হক ও জেজিটিডিএসএল-এর উপ-মহাব্যবস্থাপক (কোম্পানি অ্যাফেয়ার্স) মোঃ শহিদুল ইসলাম এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *