শিরোনাম

উপকূলের কাছাকাছি চলে এলো হ্যারিকেন লি

আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর উপকূলের কাছাকাছি চলে এসেছে হ্যারিকেন লি। সাগরের উপর থাকার সময় ঝড়টি একটা সময় মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঝড়ে রূপ নিয়েছিল।

তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যারিকেন লি সাধারণ সামুদ্রিক ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড এবং কানাডার আটলান্টিক অঞ্চলের উপকূলে আঘাত হানবে। তবে সাধারণ সামুদ্রিক ঝড় হিসেবে আঘাত হানলেও এটির প্রভাবে অতি বৃষ্টিপাত, শক্তিশালী ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস দেখা যাবে।

ঝড়টির সম্ভাব্য পথ হতে পারে ফুন্ডি উপসাগর। এই উপসাগরের মাধ্যমে বিভক্ত হয়েছে দুটি প্রদেশ। আর এই উপসাগরটিতে অনেক উঁচু জোয়ার-ভাটা দেখা যায়।

আরও দেখুন

বিমানে পেজার, ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করল ইরান

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *