শিরোনাম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ, নারায়ণগঞ্জ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.সামন্ত লাল সেন, আজ শুক্রবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার,শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী হাসপাতালের সেবা,রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা.মো:রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক, স্বপন কুমার শর্মা, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জ, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম, সহকারী প্রকোশলী সাইফুল ইসলাম, আরএমও ডা.মো:মোশাররফ হোসেন এবং হাসপাতাল চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *