শিরোনাম

এসআইবিএল- এর ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- এর তৃতীয় প্রান্তিকের ব্যবসায় পর্যালোচনা সভা ১৫ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো: মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সামছুল হক ও জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী ওবায়দুল আল-ফারুক সহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকে আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ ও উপশাখার ইনচার্জগণ সভায় অংশগ্রহণ করেন। ব্যবসায়িক সম্মেলনে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্জিত লক্ষ্যমাত্রার বিশ্লেষণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

আরও দেখুন

রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা

রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *