শিরোনাম

কর্পোরেট সুশাসন নিশ্চিত ও মানিলন্ডারিং প্রতিরোধে সোনালী ব্যাংকে মতবিনিময় সভা

কর্পোরেট সুশাসন নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে ২৪ নভেম্বর সোমবার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বিএফআইইউ এর পরিচলক জনাব মো. মোস্তাকুর রহমান ও যুগ্মপরিচালক জনাব শাহআলম কাজী।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *