শিরোনাম

কুমিল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বিজনেস পারফরমেন্স রিভিউ মিটিং অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর কুমিল্লা অঞ্চলের ‘‘বিজনেস পারফরমেন্স রিভিউ মিটিং’’সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সামছুল হক ও জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী ওবায়দুল আল-ফারুক, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব মোঃ আকমল হোসাইন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোঃ তৌহিদ হোসেন ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়ালিউল্লাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। কুমিল্লা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় অনুষ্ঠানে।

আরও দেখুন

বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা (এসএএমই বা সেম) নতুন সার্ভিস ‘বিজনেস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *