শিরোনাম

জনতা ব্যাংকের কম্বল বিতরন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ। ১৭ জানুয়ারি মঙ্গলবার জনতা ব্যাংক প্রধান কার্যালয় চত্বরে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযাদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ রমজান বাহার এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ আনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন ।
জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মো. শাহীন উদ্দিন সেরনিয়াবাতের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জনবান্ধব খাদ্য ব্যবস্থাপনায় এগিয়ে জয়পুরহাট জেলা খাদ্য অফিস

জয়পুরহাট প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *