জনতা ব্যাংক পিএলসি. সম্প্রতি ২য় বারের মতো কার্ড ব্যবসা পরিচালনায় নিরাপত্তা ও গ্রাহক ডাটার সুরক্ষা নিশ্চিতের বৈশ্বিক সনদ পিসিআই-ডিএসএস (পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড) কমপ্লায়েন্স সার্টিফিকেট অর্জন করেছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকই প্রথম এ সনদ অর্জন করল। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি’২৫ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের হাতে সনদপত্র হস্তান্তর করেন কনসাল্টিং সার্ভিস পার্টনার ইআইসি লিমিটেড-এর সিইও মশিউল ইসলাম । এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …
businessbarta.com সবার জন্য businessbarta.com