গতকাল ঢাকার ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন |
প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক মানসিকতা, সেই মানসিকতা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় আমার দায়িত্ব |
প্রশাসক জানান, এই উদার মানসিকতা নিয়ে কেউ যদি কোন অন্যায় করে তা সহ্য করা হবে না |
তিনি বলেন, গতকাল উত্তরখানের ঘটনায় আমার পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং প্রশাসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি |
আমার পরিচ্ছন্ন কর্মীদের উপর নির্বিচারে বহিরাগতদেরকে এনে মারপিট করেছে তাদের পক্ষে আমাকে যেতে হয়েছে | আমি সেখানে গিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তারা মিছিল করেছে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে | পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে |এটা আমার নৈতিক দায়িত্ব ছিল আমি দল-মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করে যাব |
উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক জানান,১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম বাকি উন্নয়ন কাজ চলমান থাকবে |
প্রশাসক জানান, আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব |
এবার কোরবানিতে নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেছে এবং সিটি কর্পোরেশনের কর্মীদের সময়মতো ও দ্রুত নির্দিষ্ট স্থানে ময়লা অপসারণ করার কারণে এবার কোরবানিতে কোন দুর্গন্ধ হয়নি এবং নগরবাসী স্বস্তিতে ছিল বলে জানান প্রশাসক |
প্রশাসন জানান, আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে দলীয় কর্মীদের বাইরে যে কোন কেউ আমাকে ভোট দিতে পারে | জয় পরাজয় যাই হোক এলাকার উন্নয়নে কাজ করে যাব |
প্রশাসক বলেন,১৫ নম্বর ওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা | এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসবাস করেনএবং সমাজ উন্নয়নে আমি সবাইকে নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই |
১৫ নম্বর ওয়ার্ডের সকল সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনে পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক |
প্রশাসক জানান , একার পক্ষে কখনো কোন কাজ করা সম্ভব নয় ,সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইন এর সভাপতিত্বে প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
businessbarta.com সবার জন্য businessbarta.com