শিরোনাম

জনতা ব্যাংকের শীর্ষ ১০ রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

২০২৩ সালে শীর্ষ ১০ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪’ এর উদ্বোধননী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সম্মাণিত অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

মুন্সিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেবায় ইতিবাচক ভূমিকা রাখছেন মোঃ হুমায়ুন কবীর

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনস্বাস্থ্য প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *