শিরোনাম

জনতা ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি জনাব মোঃ কামরুল আহছান এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা বিভাগের সকল শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তাগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, আমানত সংগ্রহ, সিএল হ্রাস, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি,শাখার গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২২ সালে সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি বঙ্গবন্ধুর নামকরণ করা জনতা ব্যাংককে দক্ষিন এশিয়ায় শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে নিরলসভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। ।

 

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *