শিরোনাম

জনবান্ধব খাদ্য ব্যবস্থাপনায় এগিয়ে নাটোর জেলা খাদ্য অফিস, নেতৃত্বে ফারজানা ইসলাম

নাটোর প্রতিনিধি:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নাটোর জেলা খাদ্য অফিস। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবার সমন্বয়ে জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম।

তাঁর নেতৃত্বে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে যেমন কৃষকের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে, তেমনি নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদান, ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত তদারকির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। দলগত প্রচেষ্টার মাধ্যমে নাটোর জেলা খাদ্য অফিস জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সচেতন মহলের মতে, দক্ষ নেতৃত্ব, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে নাটোর জেলা খাদ্য অফিস বর্তমানে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জেলার খাদ্য ব্যবস্থাপনায় এই ইতিবাচক উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতেও উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও দেখুন

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

  সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *