শিরোনাম

জনস্বাস্থ্যসেবায় কার্যকর ভূমিকা রাখছে কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে এগিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলার বিভিন্ন এলাকায় জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে দপ্তরের কার্যক্রমে গতি ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় দপ্তরটি ইতিবাচক ভূমিকা রাখছে।

বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে দপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের দক্ষ নেতৃত্বে কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও দেখুন

জনস্বাস্থ্য সেবায় গাজীপুরে প্রশংসনীয় ভূমিকা

গাজীপুর প্রতিনিধি:   নির্বাহী প্রকৌশলী মো: আলমগীর মিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর: নাগরিকদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *