শিরোনাম

জামালপুর-৫ আসনের সাংসদ কতৃক উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

জামালপুর সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নতুন বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের মাননীয় সাংসদ
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যায়ে দ্বিতল ডুপ্লেক্স ভবনটি নির্মাণ কাজ করবে মেসার্স ই-আস এন্টারপ্রাইজ।

আরও দেখুন

সিলেট জেলা খাদ্য অফিসে সেবার নতুন দিগন্ত: জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফার নেতৃত্বে জনমুখী কার্যক্রম

সিলেট প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *