শিরোনাম

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

[০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি.]

আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ ।

কল্যাণ সভায় পুলিশ সুপার ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মোটর-সাইকেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক, টিকটক) ইত্যাদি ব্যবহারে পুলিশ সদস্যদের বিশেষ সতর্ক করেন।

উল্লেখ্য যে, এ মাসে জেলা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য ০২ (দুই) জন আবেদন করেন।যার প্রেক্ষিতে তাদের কে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *