শিরোনাম

জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫:

প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে এক্সক্‌লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা। এ উপলক্ষে সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সহযোগিতার আওতায়, জোনাকি বাই নাসরিন জামির থেকে পারফিউম ক্রয়ের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫% ডিসকাউন্ট এবং প্রাইম ব্যাংকের সকল কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামির-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যালুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী; জোনাকি বাই নাসরিন জামির-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. সায়েদ মুস্তাফিজ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *