শিরোনাম

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-৩৫ পরিপালনের লক্ষ্যে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র মধ্যে ঋণ আবেদনকারী প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাইকরণ বিষয়ক সিস্টেম (Document Verification System – DVS) ব্যবহারের এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন আইসিএবি’র প্রেসিডেন্ট জনাব মোঃ শাহাদাৎ হোসেন, এফসিএ এবং ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব মোহাম্মদ শহীদ উল্যাহ্, এফসিএ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট জনাব ফৌজিয়া হক, এফসিএ, কাউন্সিল মেম্বারস জনাব গোপাল চন্দ্র ঘোষ, এফসিএ, জনাব মোঃ মনিরুজ্জামান, এফসিএ, ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব শহিদুর রহমান খান, জনাব মোঃ আবেদুর রহমান সিকদার, জনাব মোঃ এহতেশামুল হক খান প্রমূখ।

আরও দেখুন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *