রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে সাব-ব্রাঞ্চ চালু করেছে শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সারাদেশে সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের বৃহৎ কৌশলের অংশ হিসেবে নিকুঞ্জে সাব-ব্রাঞ্চ চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাব-ব্রাঞ্চ থেকে গ্রাহকরা খুব সহজেই আমাদের বিস্তৃত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা গ্রহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন’
নিকুঞ্জ সাব-ব্রাঞ্চ থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে, যা গ্রহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।
আরও দেখুন
দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন অধ্যায়, আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, …
businessbarta.com সবার জন্য businessbarta.com