শিরোনাম

দক্ষ নেতৃত্বে খাদ্য সেবায় নতুন দিগন্ত: সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন অর রশিদের সফল পদচারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা খাদ্য অফিসের সুযোগ্য জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন অর রশিদের দক্ষ নেতৃত্বে জেলার খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি সরকারি খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলা খাদ্য অফিস কৃষকবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারি খাদ্য গুদাম ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এছাড়া সাধারণ মানুষের জন্য খাদ্যসেবা সহজ ও সুলভ করতে এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে জেলা খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মোঃ হারুন অর রশিদের দিকনির্দেশনায় একটি সেবামুখী, স্বচ্ছ ও আধুনিক প্রশাসনিক পরিবেশ গড়ে উঠেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জনে সিরাজগঞ্জ জেলা খাদ্য অফিস গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *