শিরোনাম

দক্ষ নেতৃত্বে সেবার মানোন্নয়নে এগিয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

জনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ বিআরটিএ। অফিসটির বিভিন্ন কার্যক্রমে শৃঙ্খলা, সেবার গতি বৃদ্ধি এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ মাহবুবুর রহমান।
সংশ্লিষ্টদের মতে, তাঁর তত্ত্বাবধানে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা হস্তান্তরসহ বিভিন্ন সেবা নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত ও সুশৃঙ্খলভাবে প্রদান করা হচ্ছে।সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া, সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আইনানুগ যানবাহন পরিচালনায় উৎসাহ প্রদান এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও নারায়ণগঞ্জ বিআরটিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অফিসে আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক আচরণ এবং সেবা প্রদানের ইতিবাচক মনোভাব প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ মাহবুবুর রহমান-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ বিআরটিএ ভবিষ্যতেও দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করে নাগরিক সেবার উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও দেখুন

জামালপুর বিআরটিএতে সেবার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত: সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়ার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিআরটিএ কার্যালয়ে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *