ঢাকা, ১৭ জুন ২০২৫ –
সমাজের মধ্যবিত্ত শ্রেণির সামর্থ্যের কথা মাথায় রেখে ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। দেশের স্মার্টফোন বাজারে এই দামের পরিবর্তন ইনফিনিক্সকে মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
প্রিমিয়াম ফিচারের দিক থেকে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট ৫০ ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর—যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। ফোনটির গঠনেও রয়েছে ভিন্নতা। এটি তৈরি করা হয়েছে ‘আর্মর অ্যালয়’ ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।
ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যার সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ওয়ান ট্যাপ এআই♾️ প্রযুক্তি, যা ব্যবহারকারীর নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে তোলার পাশাপাশি ফোন ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।
এই ফোনের ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস)। দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং (ম্যাগচার্জ) প্রযুক্তি সম্পন্ন – এই দামে যা এখনও একটি ব্যতিক্রমী ফিচার।
ফোনটির সফটওয়্যার সাপোর্টের জন্য এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দেশজুড়ে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
ইনফিনিক্স:
ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।
“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়।
আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলের ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর আছে। ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেইজ তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠানের আয়োজন করে থাকে কোম্পানিটি।
businessbarta.com সবার জন্য businessbarta.com