নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এলএনজি (RLNG) টার্মিনালসমূহ থেকে রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৩০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু হলে গ্যাসের চাপও স্বাভাবিক হয়ে আসবে।
এ অবস্থায় সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করেছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com