শিরোনাম

নীলফামারীর ডোমারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৭তম শাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২৪ অক্টোবর নীলফামারীর ডোমারে ব্যাংকের ১৭৭তম শাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সামছুল হক, ডোমার পৌরসভার প্যানেল মেয়র জনাব সেলিম রেজা, ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোঃ শাহরিয়ার খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব সাইফ আল-আমীন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডোমার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কবিরুল ইসলাম। #SIBL #New_Branch #Domar #Nilphamari

আরও দেখুন

সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *