পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিআরটিএ অফিসে সেবা প্রদানকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সহকারী পরিচালক (ইঞ্জি:) আতিকুর রহমান। তিনি বর্তমানে পটুয়াখালী বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নেতৃত্বে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা হস্তান্তর এবং অন্যান্য সেবায় শৃঙ্খলা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করছেন।
স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, আতিকুর রহমানের দক্ষ নেতৃত্বে পটুয়াখালী বিআরটিএ অফিস ভবিষ্যতেও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। সততা, পেশাদারিত্ব এবং সেবার মান উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার পটুয়াখালী বিআরটিএকে একটি কার্যকর ও দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক ভূমিকা রাখছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com