শিরোনাম

পিরোজপুর জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক নেতৃত্ব, আস্থার প্রতীক ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর

পিরোজপুর প্রতিনিধি:

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্য সংগ্রহ, ওএমএস কার্যক্রম, খাদ্যবান্ধব কর্মসূচি এবং সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে পিরোজপুর জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি খাদ্য ব্যবস্থাপনার এসব কার্যক্রমে জেলা খাদ্য অফিসের নেতৃত্বে রয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর, যিনি দায়িত্বশীল নেতৃত্ব ও সেবামুখী কর্মপরিকল্পনার মাধ্যমে জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা খাদ্য অফিসের তত্ত্বাবধানে সরকারি খাদ্যশস্য সংগ্রহ, গুদাম ব্যবস্থাপনা, খাদ্যের মান সংরক্ষণ এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকবান্ধব খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সেলিম মাহমুদ সাগরের নেতৃত্বে পিরোজপুর জেলা খাদ্য অফিস জনসেবাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কাজ করছে। সুশাসন, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সরকারি খাদ্য ব্যবস্থাপনার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট মহলের।

আরও দেখুন

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৮ জুলাই ২০২৬, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *