অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পাসপোর্টসেবা প্রদানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেবাপ্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নাগরিকদের সঙ্গে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সেবার পরিবেশ আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
পাসপোর্ট অফিস বাংলাদেশ সচিবালয়ের সহকারী পরিচালক মোঃ আনিসুর রহমান দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছেন। তাঁর তত্ত্বাবধানে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, আবেদনসংক্রান্ত তথ্য জানানো এবং সেবা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পাসপোর্ট অফিস সচিবালয় সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com