শিরোনাম

পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন

গতকাল মঙ্গলবার (২০ মে) বিকাল ১৪:৩০ ঘটিকায় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বকশিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন।

থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্তা এবং ভালোবাসা অর্জন করতে অবশ্যই সন্তোষজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজেদের ফিটনেস ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বকশিগঞ্জ থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ সুপার মহোদয় বকশিগঞ্জ থানায় পৌঁছালে জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বকশিগঞ্জ সার্কেল) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জনাব খন্দকার শাকের আহমেদ(অফিসার ইনচার্জ),বকশীগঞ্জ থানা; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; জনাব নুরুল মোহাম্মদ বাদল,ওসি ডিবি-২, জামালপুর এবং বকশিগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২ এ বিদ্যুৎ সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ

বরিশাল প্রতিনিধি: গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *