এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি ঢাকার প্রগতি সরণিতে শাখা উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল সিকিউরিটিজ এর চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম এবং সভাপতিত্ব করেন এসআইবিএল সিকিউরিটিজ- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব আব্দুল হান্নান খান। এসময় আরো উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ডা: মো: জাহাঙ্গীর হোসেন ও মিসেস জেবুন্নেসা আকবর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
আরও দেখুন
রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা
রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …
businessbarta.com সবার জন্য businessbarta.com