শিরোনাম

প্রাইম ব্যাংক ও নিলয় মোটরস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৭ মে ২০২৫:

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি. এবং নিলয় মোটরস লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরস-এর হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরস-এর করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান; একই বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।

 

আরও দেখুন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *