শিরোনাম

প্রাইম ব্যাংক ও বাংলামার্ক মোটরটেক-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২০ আগস্ট ২০২৫:

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট কার্যালয়ে বাংলামার্ক মোটরটেক-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলামার্ক মোটরটেক-এর নানাবিধ বিশেষ ও এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন।

 

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান বাংলামার্ক মোটরটেক থেকে আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং বাংলামার্ক মোটরটেক-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রজেক্ট অ্যান্ড এক্সিকিউশন ধীমান পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট সেলস আব্দুল্লাহ আল মামুন এবং বাংলামার্ক মোটরটেক-এর জেনারেল ম্যানেজার, সি & এ ইফতেখার মাহবুব।

 

এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রইম ব্যাংকের প্রতিশ্রুতির পতিফলন, যা তাদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *