শিরোনাম

প্রাইম ব্যাংক ও লো মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ভিসা এবং মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডারবৃন্দ এবং মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং) লো মেরিডিয়ান ঢাকা-তে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন । এছাড়াও প্রাইম ব্যাংকের সকল কার্ড হোল্ডারবৃন্দ লো মেরিডিয়ান ঢাকা-তে রেস্টুরেন্টস, ক্যাফে এবং হেলথ ক্লাবের সদস্যপদ-এর উপর ১৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং লো মেরিডিয়ান ঢাকা-এর জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাভরিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী, কার্ডস ও এডিসি-এর প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং লো মেরিডিয়ান ঢাকা -এর ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং জুবায়ের ফারুক চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *