গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ করেছে। শুক্রবার (১৬ জুন) দিনব্যাপী এই মৌসুমি ফল উৎসবের উদ্ধোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আনিসুর রহমান, রেজিস্ট্রার মো: রুহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো: মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো: সুলতানুল ইসলাম, এডমিশন এন্ড প্রোমোশন ডিপার্টমেন্টের হেড মো: আব্দুল গাফফার, অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার’স এন্ড ক্যারিয়ার সার্ভিস ডিপার্টমেন্টের হেড মো: মঞ্জুরুল হক খান, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
এই উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল এবং প্রায় ১২০০ শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল ক্যাম্পাস।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এবছর দ্বিতীয়বারের মতো আয়োজিত মৌসুমি ফল উৎসবে আগত অতিথীবৃন্দ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য যে, গত ১৩ জুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্য, স্পেশালি- অফিস স্টাফ, ড্রাইভার, গার্ড, ক্লিনারদের জন্য মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।
আরও দেখুন
যমুনা’র নতুন কমিটি গঠন; সাফি আহবায়ক, সদস্য সচিব রাব্বী
নূরনবী সিদ্দিক সুইন: যমুনা (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা …
businessbarta.com সবার জন্য businessbarta.com