২৪ জুলাই, ২০২৩ তারিখে ডিজিটাল প্লাটফরম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আবদুল আজিজ ও জনাব মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আরও দেখুন
সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …
businessbarta.com সবার জন্য businessbarta.com