তরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি কোম্পানিটির সর্বশেষ ‘পাওয়ারহাউজ’ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ বাংলাদেশে উন্মোচিত করেছে। যেসব ব্যবহারকারীরা ডিজিটাল লাইফস্টাইলের নির্বিঘ্ন অভিজ্ঞতা চান এবং পারফরম্যান্সের ব্যাপারে একবিন্দুও ছাড় দিতে নারাজ এই মোবাইল দুইটি তাদের জন্য; যেগুলো সর্বাধুনিক প্রযুক্তি ও অসাধারণ সব ফিচারের মাধ্যমে স্মার্টফোন মার্কেটে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
‘রিয়েলমি ১৪ ৫জি’ গ্রাহকদের দেবে ‘আল্টিমেট’ স্পিড ও ইফিশিয়েন্সি। এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং-ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয় সিম স্লটে ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচার সহ সবকিছুতেই দ্রুতগতির ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স।
স্মার্টফোনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যতিক্রমী ও অসাধারণ প্রসেসিং পাওয়ার প্রদান করে। এতে করে চাহিদা অনুযায়ী নিত্যদিনের রুটিনমাফিক কাজসহ গ্রাফিক্স-ইনটেনসিভ গেমস দারুণ স্বাচ্ছন্দ্যে খেলা যায়। একইসঙ্গে সম্ভব হয় নির্বিঘ্ন মাল্টিটাস্কিং ও রেসপন্সিভ পারফরম্যান্স। সর্বোচ্চ ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪ ৫জি’ ইউজারকে আরো বেশি স্টোরেজ, পাশাপাশি বিভিন্ন অ্যাপে দ্রুত সুইচ করার মতো সুবিধা দেবে এবং ডাইনামিক র্যাম এক্সপেনশন স্মার্টফোনটিকে করবে আরো কার্যকরভাবে ব্যবহার উপযোগী।
এই মোবাইলে আরো রয়েছে- ৪৫ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি যা দ্রুতই স্মার্টফোনকে পূর্ণ চার্জ হতে সাহায্য করে। এতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভাবনা ছাড়াই নিশ্চিন্তে গ্রাহকরা ডিভাইসটি ব্যবহার করতে পারেন।
এছাড়া, স্মার্টফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে গ্রাহকদের আল্ট্রা-স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজুয়্যাল এর অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীরা আরো উপভোগ করতে পারবেন- ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং।
নান্দনিক সব ছবি ক্যামেরাবন্দি করতেও সিদ্ধহস্ত ‘রিয়েলমি ১৪ ৫জি’। এই ডিভাইসের ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি উপহার দেয় এবং বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্টফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করে।
আর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ নৈমত্তিক কাজ ও বিনোদনের সেরা অভিজ্ঞতাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটির মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং এবং নির্ভরযোগ্য ৫জি পারফরম্যান্সে উন্নত অনলাইন এক্সপেরিয়েন্স পাবেন। এই ডিভাইসে রয়েছে- কার্যকরী মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫জি চিপসেট, একটি অক্টাকোর প্রসেসর, যা স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য পাওয়ার ও ইফেসিয়েন্সির ভারসাম্য রক্ষা করে।
এই ফোনের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই মোবাইলেও রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
এই ডিভাইসটিতে রয়েছে- এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি বেশি বা বেশি ভারসাম্যহীন আলোতেও আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম।
৮জিবি র্যাম এবং ১২৮জিবি/২৫৬ জিবি স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ চাহিদা অনুযায়ী গ্রাহকদের দিচ্ছে পর্যাপ্ত মোমোরি ও স্টোরেজ; যা কি না ডাইনামিক র্যাম এক্সপ্যানশনের মাধ্যমে গ্রাহকের মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে করে তোলে অনন্য।
‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুইটি ডিভাইস-ই দেখতে দৃষ্টিনন্দন এবং আধুনিক ডিজাইনের। পারফরম্যান্স ও নান্দনিকতার অসাধারণ সমন্বয়ে রিয়েলমি’র প্রতিশ্রুতি যেটি পুর্নব্যক্ত করে। এই ডিভাইস দুইটিতে আরো রয়েছে- অ্যান্ডয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা ব্যবহারকারীদের স্মুথ ও কাস্টমাইজেবল এক্সপেরিয়েন্স দেয়। এছাড়া- এ দুইটি ডিভাইসেই রয়েছে- সেরা মানের আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা কি না স্মার্টফোনকে অভাবনীয় স্থায়িত্ব প্রদান করে।
‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজারমূল্য যথাক্রমে ৪১,৯৯৯ টাকা ও ৩১, ৯৯৯ টাকা। সেই সাথে ১২ থেকে ১৪ মে, ২০২৫ তারিখের মধ্যে প্রি-অর্ডার ক্যাম্পেইন চলাকালীন সময় যে সকল ব্যবহারকারী এই স্মার্টফোন কিনবেন, তারা ২,৫০০ টাকা মূল্যের নতুন লঞ্চ হওয়া রিয়েলমি বাডস পাবেন বিনামূল্যে। বিস্তারিত অন্যান্য তথ্য জানতে রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডল এর সঙ্গে সংযুক্ত থাকুন।
রিয়েলমি সম্পর্কে:
স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।
রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com-এ।
businessbarta.com সবার জন্য businessbarta.com