শিরোনাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ার ৮৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ডংউ বিডি লিমিটেড ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি স্যু এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে ১০ আগস্ট ২০২৩ তারিখে ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব আলী রেজা মজিদ এবং ডংউ বিডি লিমিটেড-এর চেয়ারম্যান মি. কিম ডং কু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কারখানাটিতে ৫১৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যারা বার্ষিক ৩৬ লাখ মিটার সকল প্রকার পিইউ সিনথেটিক লেদার উৎপাদন করবে।
অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আরও দেখুন

ইদে ঘরমুখো মানুষের ইদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশ : মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান

ঢাকা, রবিবার, ০৮ মার্চ ২০২৬ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *