সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার ভাটারায় অসহায় পিছিয়ে পড়া মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম গত ৩১ ডিসেম্বর ২০২২ ভাটারা শাখায় উপস্থিত থেকে দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুল হামিদ, ভাটারা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ছুফিউল্লাহ, পাশর্^বর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …
businessbarta.com সবার জন্য businessbarta.com