শিরোনাম

সাফজয়ী নারী ফুটবলদলকে সংবর্ধনা দিলো সোনালী ব্যাংক

নেপালে অনুষ্ঠিত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবলদলকে সংবর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।

৩১ ডিসেম্বর, ২০২২ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিফা কাউন্সিল ও এক্সিকিউটিভ কমিটি এশিয়ান ফুটবল কনফেডারেশন সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেনস উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম সোহাগ, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ এবং ড. আবুল কালাম আজাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবলদলের সকল সদস্য ও কোচিং স্টাফদের ব্যাংকের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ঢাকাস্থ জেনারেল ম্যানেজারস অফিস ও কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ নিজেদের গর্ব হিসেবে দেখে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *