শিরোনাম

মাহমুদা আক্তার মুন্নীর নেতৃত্বে দুর্গাপুর উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে অগ্রাধিকার

দুর্গাপুর প্রতিনিধি:

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় খাদ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে দুর্গাপুর উপজেলা খাদ্য অফিস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মাহমুদা আক্তার মুন্নীর নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সেবামুখী মনোভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা, ওএমএসসহ সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় এবং খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় উপজেলা খাদ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন মাহমুদা আক্তার মুন্নী।

বিশেষ করে সাধারণ মানুষ যাতে সরকারি খাদ্য সহায়তা ও সংশ্লিষ্ট সেবা সহজে পেতে পারেন, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি খাদ্যশস্যের সংরক্ষণ, পরিবহন ও বিতরণ কার্যক্রমে নিয়ম-কানুন অনুসরণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

মাহমুদা আক্তার মুন্নী বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। সরকারের খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার প্রত্যয় রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বশীল নেতৃত্ব, আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গাপুর উপজেলা খাদ্য অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে। খাদ্য নিরাপত্তা ও সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে দুর্গাপুর উপজেলা খাদ্য অফিসের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

আরও দেখুন

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে একটি সমঝোতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *