শিরোনাম

যমুনা’র আয়োজনে ঢাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ

এনএসএস ঢাকা:

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন “যমুনা” র আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নিজ সমর্থিত দলের জার্সি গায়ে মাঠে নামেন। মাঠের ভেতরে দুই দলের খেলোয়াড়দের ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে দর্শকদের প্রাণবন্ত চিয়ারিং, হাস্যরস আর বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্কে পুরো আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস সেই টাইব্রেকারে আর্জেন্টিনার গোলরক্ষক রঞ্জুর দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা সমর্থক দল।

*ব্যক্তিগত পুরস্কার:*
– *ম্যান অব দ্য ম্যাচ*: ইমন, ব্রাজিল দল
– *সেরা গোলরক্ষক*: রঞ্জু, আর্জেন্টিনা দল

এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ফলাফল নয়, বরং যমুনা পরিবারের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক মিলনমেলা। খেলার মাধ্যমে একে অপরের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জ জেলার কয়েকজন বিশিষ্ট শিক্ষক ও অতিথি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
প্রফেসর ড. শহিদুল জাহিদ, প্রফেসর ড. একেএম রেজাউল করিম, প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ইসহাক আলী, সিনিয়র সহকারী সচিব, বিসিএস প্রশাসন, আনিসুর রহমান, প্রভাষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আশরাফুল ইসলাম ইমন, ৪৯তম বিসিএস সুপারিশপ্রাপ্ত, মোঃ মহসীন উদ্দিন শাফি, আহ্বায়ক, যমুনা ও মোঃ ফজলে রাব্বী সরকার, সদস্য সচিব, যমুনা।

“যমুনা”র আহ্বায়ক মহসীন শাফি বলেন, “শুধু খেলা নয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্ত করা। আর্জেন্টিনা-ব্রাজিলের রাইভালরি থাকবে, কিন্তু তার মাঝেও আমরা সবাই যমুনা পরিবার।”

আরও দেখুন

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ এশিয়ান বিচ কাবাডি ২০২৬ এ থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *