আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিক সেবা, ঝুঁকিবিহীন বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস ও অনুপ্রেরনা নিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করলো ২৪ বছরে। একরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়। এসময় যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, সকল পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
আরও দেখুন
অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট
শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে তাদের …
businessbarta.com সবার জন্য businessbarta.com