শিরোনাম

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, যেখানে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৫,৮২৯ জন লোকের ঔষধসহ ফ্রি চিকিৎসা এবং ৪৩৭ জনকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখা সমুহের শাখাপ্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশি লোকজন।

আরও দেখুন

আসমা উল হোসনার নেতৃত্বে মেহেরপুর জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নের ইতিবাচক ধারা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসমা উল হোসনার নেতৃত্বে মেহেরপুর জেলা খাদ্য অফিসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *