আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড আরো ২টি উপশাখার উদ্বোধন করে। উপশাখাগুলি হচ্ছে সিরাজগঞ্জ শাখার অধীনে “বেলকুচি উপশাখা” এবং পাবনায় কাশীনাথপুর শাখার অধীনে “বেড়া উপশাখা” । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জন-প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উপস্থিত সকলকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও দেখুন
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে
ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফারে বরণ করে নিন বাংলা নববর্ষ ১৪৩৩ …
businessbarta.com সবার জন্য businessbarta.com