শিরোনাম

রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা

রাঙ্গামাটি প্রতিনিধি:

নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা খাদ্য অফিস। খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণসহ সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন। দায়িত্ব পালনে তাঁর সক্রিয় তদারকি ও সমন্বয়মূলক ভূমিকার ফলে জেলার খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ করে সরকারি খাদ্য কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের কাছে খাদ্যশস্য যথাযথভাবে পৌঁছে দেওয়া, খাদ্য গুদামের ব্যবস্থাপনা, মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রমে নজরদারিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন মো: খাইরুল আজিজ খোকন।

রাঙ্গামাটির দুর্গম ও পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি খাদ্য কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা খাদ্য অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মো: খাইরুল আজিজ খোকনের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসের লক্ষ্য—সুশৃঙ্খল খাদ্য ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখা।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *