শিরোনাম

কুমিল্লা জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান

কুমিল্লা প্রতিনিধি:

জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ মিজানুর রহমান সুশাসন, স্বচ্ছতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন। ২০২৬ সালের ৭ জুন তিনি কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন।

তার নেতৃত্বে সরকারি খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষকবান্ধব উদ্যোগ, ওএমএস কার্যক্রমের সুষ্ঠু তদারকি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকির ওপর গুরুত্ব দিচ্ছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দক্ষ নেতৃত্ব, সততা এবং দায়িত্বশীল কর্মপদ্ধতির মাধ্যমে মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে কুমিল্লা জেলা খাদ্য অফিস ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়ন এবং সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *