শিরোনাম

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন দিদারুল আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. দিদারুল আলম। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. দিদারুল আলমকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এত আরো বলা হয়, ‘রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’
সূত্র:কালের কণ্ঠ

আরও দেখুন

চাঁদপুর জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রযাত্রা

চাঁদপুর প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *