শিরোনাম

লালবাগ মডেল এবং জরিনা শিকদার কলেজ শিক্ষার্থীদের বেতন-ফি নেবে সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে টিউশন ফিসসহ বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন রাজধানীর জরিনা সিকদার বালিকা

উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

২১ জুলাই মঙ্গলবার সোনালী ব্যাংক পিএলসি এবং এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্টের আওতাধীন হাজারীবাগ শাখা, ঢাকার
আয়োজনে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়
ও কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে প্রিন্সিপাল অফিস ঢাকা ওয়েস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহ আলম এবং কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) জনাব রোকসানা সুলতানা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অন্যদিকে, লালবাগ রোড শাখা, ঢাকার আয়োজনে লালবাগ সরকারি মডেল স্কুল
ও কলেজ অডিটরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রিন্সিপাল অফিস ঢাকা ওয়েস্টের ডেপুটি
জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহ আলম এবং প্রতিষ্ঠানটির পক্ষে অধ্যক্ষ জনাব অধ্যাপক
সুলতানা জেসমিন আরাবীয় চুক্তিপত্রে স্বাক্ষর
করেন।

উভয় অনুষ্ঠানে প্রিন্সিপাল অফিস ঢাকা ওয়েস্টের
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মো: মাসুম রানাসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *