শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৭তম সভা অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৮৭৭তম সভা ১০ জুলাই ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, ইঞ্জি. মোঃ তৌহীদুর রহমান এবং জনাব মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *