শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া এর মধ্যে ১৭ অক্টোবর ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্পোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক, ভারত থেকে ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাওয়ার জন্য ট্রেড অ্যাসিসটেন্স প্রোগ্রাম (টিএপি) এর অধীনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে উক্ত চুক্তি স্বাক্ষর করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া, মুম্বাই প্রধান কার্যালয়ের মুখ্য মহাব্যবস্থাপক ও সিএফও জনাব তরুন শর্মা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া হেড অফিস, মুম্বাই এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব পুষ্পেশ ত্যাগী, আবাসিক প্রতিনিধি জনাব প্রিয়াংশু তিওয়ারি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া এর ঢাকা প্রতিনিধি অফিসের প্রধান ব্যবস্থাপক অলক বড়ুয়া-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *