শিরোনাম

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি।
উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা সমূহের কম্বল বিতরণের ধারাবাহিকতায় ১৪-০১-২০২৩ খ্রি রোজ শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান (অতিঃ সচিব) জনাব মোহাং সেলিম উদ্দীন মহোদয় গাইবান্ধায় দুস্থ শীতার্তদের মাঝে ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয় মাঠ, সাঘাটা এবং কামারজানি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন। এ সময় পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (উত্তরাঞ্চল) পরিদপ্তরের পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব জনাব মোহাম্মদ মাইনুল হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুশান্ত কুমার মাহাতো ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রংপুর জোন) জনাব সৈয়দ নিয়াজ মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দীন মাহমুদ, জেনারেল ম্যানেজার গাইবান্ধা পবিস জনাব মোঃ আব্দুল কুদ্দুস , উপজেলা নির্বাহী অফিসার জনাব সরদার মোস্তফা শাহিন, ওসি সাঘাটা থানা জনাব মোঃ রাজু সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পবিসের বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও জনসেবায় গুরুত্ব দিচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *